কোম্পানীগঞ্জে বয়স্ক ভাতা তুলতে এসে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

কোম্পানীগঞ্জে বয়স্ক ভাতা তুলতে এসে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা তুলতে এসে রেলিং ভেঙ্গে শুকুর আলী নামের পঁচাত্তরোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বাঘারপাড় গ্রামে। এ সময় আরো ৪/৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) দিলীপ দেবনাথ জানান, বয়স্ক ভাতা তুলতে রবিবার সকাল থেকে ৫ শতাধিক লোক ভিড় করেন ব্যাংকে। দুতলায় অবস্থায় এ ব্যাংকের সিঁড়িতেও ছিল লোকজনের ভিড়। ভিড়ের চাপে এক পর্যায়ে ব্যাংকের রেলিং ভেঙ্গে পড়লে ওই বৃদ্ধ সহ কয়েকজন আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট