সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭৪১৩, মৃত্যু ১৩৫

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭৪১৩, মৃত্যু ১৩৫

সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭,৪১৩-এ দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর রোববার সকালের বুলেটিন থেকে জানা যায়, আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৯৮২ জন, সুনামগঞ্জে ১,৩৯৭, হবিগঞ্জে ১,১১৬ ও মৌলভীবাজার জেলায় ৯১৮ জন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগের মৃত্যুর হারও উর্ধ্বমুখী। গত ১০ মার্চ থেকে শনিবার পর্যন্ত সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এর মধ্যে সিলেট জেলায়ই কেবল মারা গেছেন ১০১ জন। এছাড়া, সুনামগঞ্জে ১৪ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩১০০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৮২, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১, মৌলভীবাজারে ৪৯৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৬ জন। এদের মধ্যে ৪৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৯ জন ও মৌলভীবাজারে ২৬ জন।
সিলেটে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়। এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট