সিলেটের দুই ল্যাবে আরও ১১১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ১১১ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১১১ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে ওসমানীতে শনাক্ত ৭৩ জন সিলেট বিভাগের ৪ জেলার এবং শাবিপ্রবি’র ল্যাবে শনাক্ত ৩৮ জন সিলেট ও সুনামগঞ্জের বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেটের ৫৬, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ১৬৩টি নমুনা গ্রহণ করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেটের ২২ ও সুনামগঞ্জ জেলার ১৬ জন রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট