ভোটের জন্য প্রধানমন্ত্রীকে রাজন খলিফা’র ফোন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ভোটের জন্য প্রধানমন্ত্রীকে রাজন খলিফা’র ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক। শেখ হাসিনার কাছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর প্রেসিডেন্ট পদে ভোট চান তিনি। প্রধানমন্ত্রীও তাকে এ ফোরামে ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।

রবিবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ভোট চান আল মোবারক। এ সময় তিনি আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ২০২১ সালের ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এই প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট