৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
চলতি মাস থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন দেয়া শুরু হবে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D