১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এম এ হক শুধু একজন ব্যক্তি ছিলেন না। আমাদের জাতীয়তাবাদী পরিবারের কাছে তিনি ছিলেন একটি বটবৃক্ষের মত। দলের সুদিন- দুর্দিন সবসময়ই নেতাকর্মীদের পাশে দাডিয়েছেন অভিবাবকের মত। কত মান অভিমান সুখ দুঃখের স্মৃতি আছে যা বলে শেষ করা যাবে না। কিন্তু তিনি সবসময়ই আমাদের সব দুঃখ কষ্ট বড় ভাইয়ের মত আগলে রেখেছিলেন। তার পরিশ্রম, অর্থ , মেধা সবকিছুই বিলিয়ে দিয়েছেন প্রিয় দলের জন্য, যে বাসাটি ছিল বিএনপির অফিসের মত।
৯০ দশক থেকেই দেখে আসছি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এম এ হক , এমন কোন কর্মী নেই যে প্রয়োজনে এম এ হকের সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এম এ হক দলের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই নিয়েছেন। সিলেটের যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনের অগ্রভাগে ছিলেন এম এ হক।
এমরান চৌধুরী বলেন, এই মানুষটি হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন তা ভাবতেই পারছি না। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন। তার শোক সন্তপ্ত পরিবার যাতে এই শোক সইতে পারেন সেই তৌফিক দান করুন — আমিন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D