৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
বালাগঞ্জ উপজেলার দেওয়ানাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে নিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ হক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এম এ হকের দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি বালাগঞ্জের কলুমা গ্রামে অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ রেজাউল করিম আলো, লল্লিক আহমদ চৌধুরী ও দেওয়ানবাজা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলমসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় শরীক হন। জানাজাশেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বালাগঞ্জের সাংবাদিক জিল্লুর রহমান জিলু জানান, জানাজায় মানুষের ব্যাপক সমাগম হয়। আত্মীয়-স্বজন, সহকর্মী ও সতীর্থদের অশ্রুসিক্ত নয়নে রাত পৌনে ৮টায় তাকে দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় হযরত মানিকপীর (র.) গোরস্থান সংলগ্ন এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এ সিনিয়র নেতা (ইন্না—-রাজিউন)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D