করোনায় মারা গেলেন সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

করোনায় মারা গেলেন সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার মারা গেছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকালে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিনি প্রায় তিন সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।

ডা. শাহেদ ইমরান বলেন, মেডিসিন বিশেষজ্ঞ একেএম মুজিবুর রহমানের মৃত্যুতে দেশে এ পর্যন্ত ৩৬ জন চিকিৎসকের মৃত্যু হলো।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট