উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে নেওয়া হয়েছে মন্ত্রী বীর বাহাদুরকে

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

উন্নত চিকিৎসা নিতে সিএমএইচে নেওয়া হয়েছে মন্ত্রী বীর বাহাদুরকে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, মন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি রবিবার (৭ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে ল্যান্ড করেছে।

এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী বান্দরবান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গতকাল শনিবার (৬ জুন) মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট