৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৪২৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৮১ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ১৬১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩১ লাখ ৮১ হাজার ১৮০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৮১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D