৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা চুরির সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র।
গ্রেফতারকৃতরা হলেন, হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মোঃ মোস্তাফা (৫২), মোঃ বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ।
তিনি বলেন, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।
গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দু’জন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে। পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই। ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা কোতোয়ালি থানায় মামলা করেন।
ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে গ্রেফতার করে বলে তদন্তকারীরা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D