করোনায় দেশে মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

করোনায় দেশে মৃত্যুর রেকর্ড

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন।

রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৩২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাবে বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৪১৯ জন। আর মৃত্যু ঘটেছে ৩ লাখ ৪৪ হাজার ২৫ জনের। এর মধ্যে সুস্থতার হার ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১৩ শতাংশ। এতোদিনে সুস্থ হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট