১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
উৎসবে-আয়োজনে গরুর মাংসের এই পদটি বেশ জনপ্রিয়। ইদের দিনটিতে রান্না করতে পারেন সুস্বাদু মেজবানি মাংস। যদিও অন্যান্যবারের মতো এবার অতিথি আপ্যায়নের পর্ব নেই, তবু পরিবারের সদস্যদের জন্য রান্না করতে পারেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
উপকরণঃ
গরুর মাংস ২ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
ধনে ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ
সরিষার তেল ১ কাপ
মাংসের মসলা ১ চা চামচ
টক দই ১ কাপ
কাঁচামরিচ ১০/১২টি
গোলমরিচ ১ চা চামচ
দারুচিনি ও এলাচ ৫/৬টি
জয়ফল ও জয়ত্রী আধা চা চামচ
মেথি গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো।
প্রণালিঃ
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ ও সব মসলা নিয়ে মেরিনেট করে রাখুন। অর্ধেক পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিন।
চুলায় হাঁড়ি বসিয়ে মেরিনেট করা মাংস কষাতে থাকুন। হাঁড়িতে ২ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
মাংসের পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D