৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
বাংলাদেশের কোথাও শনিবার (২৩ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০ রোজা পূর্ণ করে আগামী সোমবার (২৪ মে) পবিত্র ইদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য রয়েছেন।
সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রবিবার (২৪ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২৫ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ইদুল ফিতর উদযাপিত হবে।
এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন আবহে এসেছে ইদের বারতা। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের ইদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় থাকার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দুই মাস ধরে কাটছে বন্দিদশায়।
করোনার কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ইদগাহে ইদের প্রধান জামাত হচ্ছে না। সকল উন্মুক্ত স্থানে ইদের জামাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে সরকার মসজিদে ইদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্রে ছেদ পড়েছে এবার করোনায়। সংক্রমণ এড়াতে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে রেল, বাস, লঞ্চ চলাচল।
ব্যক্তিগত গাড়িতে রাজধানী ছাড়ার সরকারি অনুমতি মেলায় কেউ কেউ প্রাইভেটকার, মাইক্রোবাস ভাড়া করে রাজধানী ছাড়ছেন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী গাড়ি, ট্রাকে করে ফিরছেন গ্রামে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনের হচ্ছে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে ওই সব দেশে রবিবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সৌদি আরবের এক দিন পরে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D