৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
১৭ মে ২০২০, রোববার : করোনাভাইরাসের প্রভাবে ঘরে বন্দী প্রায় সবাই। কর্মহীন হয়ে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকার কঠিন লড়াই করে চলছেন। এমন সময় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য’সহ নানা রকম সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সামর্থ্যবান মানুষেরা। দেশ বিদেশের অনেক নেতাও এগিয়ে আসছেন অসহায় মানুষদের পাশে। এবার বিশ্ব মহামারী করোনা যুদ্ধে সৈনিকের তালিকায় নাম লেখালেন যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপি নেতা আবুল কাশেম মোর্শেদ। তিনি “সিলেট হেল্পিং টিম” এর সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদারের সাথে যোগাযোগ করে প্রয়াত, অসুস্থ, ত্যাগি ও বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
প্রয়াত যুবদল নেতা আলতাফের পরিবারের পাশে দাড়ানোর পর এবার প্রয়াত যুবদল নেতা সাহাব উদ্দিন’সহ বেশ কয়েকটি বিপর্যস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন সিলেট জেলা ছাত্রদলের এই সাবেক নেতা।
এ প্রসঙ্গে আবুল কাশেম মোর্শেদ বলেন, ‘সামর্থ্যবানরা যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দায়িত্ব নেয় তবে আশা করি কেউ না খেয়ে থাকবে না। কেউ কষ্টে ভুগবে না।’ মোর্শেদ আরও বলেন, ‘আমি সামান্য একজন বিএনপি কর্মী। সে রকম সামর্থ্যও নেই ইচ্ছেমতো সাহায্য করবো। আমার দেখা কিছু পরিবারের দুরবস্থা জানতে পেরে আমার রাজনৈতিক দলের বড় ভাই সিলেট জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে করোনা পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছি। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই চেষ্টা করছি সহযোগিতা করার। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন ততদিনই মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাহাল্লাহ।
এদিকে শনিবার বিকেলে সিলেট নগরীর মুন্সীপাড়া গিয়ে প্রয়াত যুবদল নেতা সাহাব উদ্দিনের ছেলের হাতে মোর্শেদের পাঠানো সহায়তা তুলে দেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, হাবিবুল্লা হাবিব।
পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং আর্থিক অনুদান দেয়ায় যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপি নেতা আবুল কাশেম মোর্শেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রয়াত সাহাব উদ্দিনের স্ত্রী ও ছেলে প্রিন্স।
সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও “সিলেট হেল্পিং টিম” এর সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে বিএনপি নেতা আবুল কাশেম মোর্শেদ সুদুর যুক্তরাষ্ট্র মিশিগান থেকে যে সাহসিকতার সঙ্গে আর্থিক সহায়তা করেছেন, তা আশা জাগানিয়া। করোনাভাইরাসের কারণে মুহূর্তেই অসহায় হয়ে পড়া অগণিত খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে দেশ বিদেশের সম্পদশালী, উদ্যমী কিংবা বিত্তশালীদের দাঁড়ানোর মধ্য দিয়ে সেটাই আবার প্রমাণ হয়েছে।
নিজাম জায়গীরদার বলেন আমাদের কার্যক্রম শেষ হয়নি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের সেবা কার্যক্রম চালিয়ে যাব। এ জন্য আমরা সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D