৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার শাহজাদা।
রবিবার (১০ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনোয়ারুল কবির তালুকদার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। সবার কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন হাবিবুল্লাহ তালুকদার।
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
যদিও পরবর্তী সময়ে বিএনপি ছেড়ে দেন আনোয়ারুল কবীর তালুকদার। যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D