১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০
করোনায় মৃত্যুহারের সাথে এবার গবেষকরা ভিটামিন ডি এর যোগসূত্র পেয়েছেন। আর ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের তাপ। সুতরাং বলাই বাহুল্য, রোদ গায়ে না-মাখলে বিপদ আপনার জন্যও অপেক্ষা করছে। গবেষণা ঠিক এমন ভয়ানক বার্তাই দিচ্ছে। ত্বক বাঁচাতে যারা সূর্যের আলো সচেতন ভাবে এড়িয়ে চলেন, করোনা তাদের একবার ছুঁলে, পরিণতি ভয়াবহ হতে পারে।
করোনাভাইরাসে মৃত্যুহারের সঙ্গে ভিটামিন-ডি’র যোগসূত্র খুঁজে পাচ্ছেন গবেষকেরা। ১০টি দেশ থেকে করোনা রোগীদের বিশদ তথ্য সংগ্রহ করে, তা বিশ্লেষণের পর এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন।
ভিটামিন-ডি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সূর্যালোকে, সোজা কথায়, রোদ থেকে আমাদের ত্বকে ভিটামিন-ডি সংশ্লেষিত হয়। কিন্তু, মুশকিল হল, ত্বক বাঁচাতে অনেকেই গায়ে রোদ লাগাতে চান না। ফলে, শরীরে স্বাভাবিক মাত্রায় যে ভিটামিন-ডি থাকা জরুরি, তা থাকছে না। আর এই ঘাটতিই করোনায় মৃত্যু ডেকে আনছে বলে গবেষকরা দাবি করেছেন।তাদের যুক্তি, ইউরোপীয় দেশগুলির মধ্যে ইতালি ও স্পেনের লোকজনের শরীরে ভিটামিন ডি-র মাত্রা খুবই কম। যে কারণে করোনায় এই দুইটি দেশে এত বেশি হারে মৃত্যু হচ্ছে। গবেষকদের কথা অনুযায়ী, কড়া রোদ এড়িয়ে চলায়, এই দেশগুলিতে ত্বকের পিগমেন্টটেশন কমেছে। ফলে, ভিটামিন ডি-র সংশ্লেষ আশানুরূপ হচ্ছে না। শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত মাত্রায় থাকলে, ইমিউনিটি বাড়ে।
এই গবেষণায় জড়িতদের অন্যতম ব্রিটেনের অ্যাংলিয় রাসকিন বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক লি স্মিথ বলেন, গড় ভিটামিন ডি’র মাত্রার সঙ্গে কোভিড-১৯ কেসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা খুঁজে পেয়েছি। বিশেষত, করোনায় মৃত্যুহারের সঙ্গে। এই প্রসঙ্গেই তিনি বলেন, উত্তর ইউরোপের দেশগুলিতে লোকজনের শরীরে ভিটামিন ডি-র গড়মাত্রা ইতালি ও স্পেনের থেকে বেশি। কারণ, সেখানকার লোকজন রোদে বেরোতে দ্বিধা করেন না। আবার কড লিভার ওয়েল, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির প্রসঙ্গও আসে। যেখানে কোভিড আক্রান্তের হার কম।
গবেষকদের ব্যাখ্যা প্রবীণদের শরীরে ভিটামিন-ডি’র মাত্রা স্বাভাবিক ভাবেই অনেক কম। ফলে, করোনায় বয়স্কদেরই মৃত্যুহার বেশি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D