ইফতার হোক ঘরে তৈরি পেঁয়াজ পাকোড়ায়

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ৭, ২০২০

ইফতার হোক ঘরে তৈরি পেঁয়াজ পাকোড়ায়

প্রাণঘাতী করোনা ভাইরাস, লকডাউন আর গরমের মধ্যেই পালিত হচ্ছে এবারের রমজান। ঘরবন্দি সময়ের এই রোজায় তাই ঘরে বানানো খাবারই একমাত্র ভরসা। এ জন্য ইফতারে কম ঝামেলায় দ্রুত কিছু তৈরি করতে চাইলে বানাতে পারেন পেঁয়াজ পাকোড়া। এটি তৈরি করা বেশ সহজ, উপকরণও খুব বেশি লাগে না। খেতেও দারুণ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

* মাঝারি আকৃতির পেঁয়াজ ৩টি (স্লাইস করে কেটে নিতে হবে)
* ১/২ চা চামচ হলুদের গুঁড়া
* ১/২ চা চামচ মরিচের গুঁড়া
* ১/৪ চা চামচ জিরার গুঁড়া
* ১ টেবিল চামচ পুদিনা পাতা
* ২ চা চামচ ধনিয়া পাতা
* ১ চা চামচ চালের গুঁড়া
* ৫ চা চামচ বেসন।

পেঁয়াজ পাকোড়া যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিতে হবে। এবার পেঁয়াজ থেকে পানি বের হলে তাতে সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ফ্রাইপেনে তেল গরম করে তাতে বড়ার মতো করে দিন।

সোনালি রং হয়ে গেলে তুলে ফেলুন। যে পাত্রে তুলবেন অবশ্যই সেটির ওপর একটি টিস্যু রেখে তার উপর পাকোড়া রাখুন। টিস্যুটি অতিরিক্ত তেল চুষে নিবে। ব্যস হয়ে গেল পেঁয়াজ পাকোড়া। ইফতারে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট