নতুন নির্দেশনা : ফুটপাতে নয়, রেস্টুরেন্টে ইফতার বিক্রি করা যাবে

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

নতুন নির্দেশনা : ফুটপাতে নয়, রেস্টুরেন্টে ইফতার বিক্রি করা যাবে

করোনার প্রাদুর্ভাব কমাতে সড়কে জনসমাগম যাতে না হয় সেজন্য ফুটপাতে ইফতার প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতার বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে তারা।

ডিএমপির মুখপাত্র জানায়, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

ডিএমপি আরও জানায়, প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁ থেকে নগরবাসী ইফতার কিনতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

উদ্ভুত এ সংকট মোকাবিলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট