৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৩১ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। যে ৪ জন মারা গেছেন তাদের সবার বাড়ি ঢাকায়। তারা সবাই পুরুষ। তাদের সবার বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্য থেকে ৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ৭ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৭৪৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭ লাখ ৫১ হাজার ২৪৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৩১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D