করোনায় আক্রান্ত ২১৮ পুলিশ সদস্য

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

করোনায় আক্রান্ত ২১৮ পুলিশ সদস্য

দেশে এখন পর্যন্ত ২১৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককে সু‌চি‌কিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পু‌লিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে পুলিশ সদর দপ্তরের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

সোহেল রানা, সারা দেশে করোনা মোকাবিলা করতে গিয়ে পুলিশ সদস্যরা সংক্রমিত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত ২১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। আজ একজনসহ মোট ২১৮ জন আক্রান্ত হলেন।

আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে,  করোনায় আক্রান্ত ১১৮ জনই ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য। বাকীদের মধ্যে নারায়ণগঞ্জ ১৬ , গাজীপুর মেট্রো ২৬, কিশোরগঞ্জ ৯, গোপালগঞ্জ ১৮ ও গাজীপুর জেলায় ৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাকী সদস্যরা দেশের বিভিন্ন জেলা ও পুলিশের ইউনিটে রয়েছে। গত ১১ এপ্রিল ঢাকায় পুলিশে প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত কেউ সুস্থ হননি। মারাও যাননি কেউ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট