ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৬ হাজার স্বাস্থ্যকর্মী

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৬ হাজার স্বাস্থ্যকর্মী

ইতালিতে করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছেন ইতালির চিকিৎসক ফাউন্ডেশন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে।

প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে করোনা মহামারি মোকাবিলায় সাত হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্সকর্মী স্বাস্থ্যসেবা দিতে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসকদের প্রায় বেশির ভাগই ইতালির লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। এছাড়া নেপলস, এমিলিয়া রোমাগনা ও মারচেতে এলাকায় কাজ করতেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট