২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। শুক্রবার (২৭ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।
এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, ‘আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় আমার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি এখন স্বেচ্ছায় আইসোলেশনে আছি। আমরা একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবো এবং এটাকে পরাজিত করবো।’
এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত১১ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৫৮০ জনের।
অন্যদিকে দুইশতাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত গোটাবিশ্বে সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এবং মারা গেছেন ২৪ হাজার ৭৩ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে প্রায় ৮৬ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে প্রায় ১৩০০ মানুষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D