২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আগে বোলিং করছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে স্কোর : ৫৩/১ (২৩ ওভার)
বাংলাদেশের টাইট বোলিংয়ে দেখে-শুনে খেলছে জিম্বাবুয়ে
প্রথম ১০ ওভার শেষে মাত্র ৯ রান তুলেছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টাটা ছিল বাংলাদেশের। আবু জায়েদ রাহী আর ইবাদত হোসেন শুরু থেকেই ছিলেন ধারাবাহিক, দুই ওপেনারকে ভুগিয়ে গেছেন। শেষ পর্যন্ত কেভিন কাসুজাকে ফিরিয়ে রাহী পেয়েছেন পুরস্কার।
শুরুতে ধাক্কা খাওয়ার পর মাটি কামড়ে পড়ে আছেন প্রিন্স মাসভাউরে এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। দুজনই একটু স্বচ্ছন্দ হয়ে রান তোলা শুরু করেছেন। এ দিকে, বাংলাদেশ আরেকটি ব্রেক থ্রুর অপেক্ষায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৩ ওভারে এক উইকেট হারিয়ে ৫৩ রান। উইকেটে আছেন ওপেনার প্রিন্স মাসভাউরে (২৯) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন (১৫)। এই জুটিতে জিম্বাবুয়ের এসেছে ৪৬ রান।
দিনের শুরুতেই কাসুজাকে ফেরালেন রাহী
সকালের সেশনে আবু জায়েদ রাহী আর ইবাদত পরীক্ষা নিয়ে যাচ্ছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনারের, দুজনেই দাঁতে দাঁত কামড়ে পার করে দিচ্ছিলেন সময়। শেষ পর্যন্ত রাহী ভাঙলেন প্রতিরোধ।
বাইরে বেরিয়ে যাওয়া বল, তবে লাইনটা হলো অফ স্টাম্পের ঠিক ওপর। ডিফেন্ড করতে গিয়ে এবার গালিতে ক্যাচ তুলে দিলেন কেভিন কাসুজা, নাঈম হাসান ভুল করলেন না সেখানে। ৭ রানে জিম্বাবুয়ে হারাল প্রথম উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ। একমাত্র টেস্টে (শনিবার, ২২ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে আগে বোলিং করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভিতে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শততম ম্যাচ
এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে দুই দল তিন ফরম্যাট মিলিয়ে ৯৯টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ মিরপুরে পূর্ণ হলো সেঞ্চুরি। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে তিন ম্যাচ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ে ৮৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে দুদলের লড়াই
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এ পর্যন্ত মোট ৮টি সিরিজে মুখোমুখি হয় টাইগাররা। মিরপুরে কালকের ১ ম্যাচের টেস্ট সিরিজটি হতে যাচ্ছে ৯ নম্বর। এরমধ্যে ২টি সিরিজে বাংলাদেশ ও ৪টি জিতেছে জিম্বাবুয়ে। বাকি ২টি সিরিজ ড্র হয়েছে। এই ৮ সিরিজে মোট ১৬টি ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জয় ৭টি। আর বাংলাদেশের ৬টি। বাকি ৩ টেস্ট ড্র। তবে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা শেষ ৬টি ম্যাচের ৫টিতে জয় পেয়েছে টাইগার বাহিনী।
টিসুমার অভিষেক
জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্লটন টিসুমার। একাদশে ফিরেছেন এইনসলে এনডিলোভু।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
জিম্বাবুয়ের একাদশ : প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াউচি, এইনসলে এনডিলোভু, চার্লটন টিসুমা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D