৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক :: জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উদ্যোগে রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এরিয়া অফিসের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত হোসেন সরকার।
এসময় তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক দেবাশীষ দেব, এরিয়া অফিসের সিদ্ধার্থ তালুকদার, শেখর বর্মণ, মলয় চক্রবর্তী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D