৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
সুপ্রিম কোর্ট দিবস আজ বুধবার (১৮ ডিসেম্বর)। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে প্রথম বসেছিল সুপ্রিম কোর্ট। এ উপলক্ষে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে বুধবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ দিন দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার কাজ চলবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D