৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ। রিয়াজ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউয়ের কার্যালয়ে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন ও রেডিওতে কর্মরত ১ হাজার ৬৩৫ জন পেশাদার রিপোর্টার এ নির্বাচনে ভোটার।
২০২০ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় অর্থসম্পাদক জিয়াউল হক সবুজ, নারী সম্পাদক রীতা নাহার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও শেষ মুহূর্তে সভাপতি পদে রাজু আহমেদ ও শামসুল হক বসুনিয়া ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল ৪৮৯ ভোট পেয়েছেন। রাজু আহমেদ ১৯৩ ভোট, শরিফুল ইসলাম (বিলু) ৭৫ ভোট ও শামসুল হক বসুনিয়া ৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম হাসিব ৫৬৫, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) ১৮৩ ভোট পেয়েছেন।
নজরুল কবীর সহসভাপতি পদে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হেলিমুল আলম বিপ্লব যুগ্ম সম্পাদক পদে ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হাবীবুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. জাফর ইকবাল দপ্তর সম্পাদক পদে ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মাইদুল রহমান রুবেল প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাখাওয়াত হোসেন সুমন তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. মজিবুর রহমান ক্রীড়া সম্পাদক পদে ৭০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে বিজয়ী হয়েছেন— মঈনুল আহসান ৭৬২ ভোট, এস এম মিজান ৭৫৯ ভোট, আহমেদ মুশফিকা নাজনীন ৭২৫ ভোট, কামরুজ্জামান বাবলু ৬৯৯ ভোট, ইমরান হাসান মজুমদার ৫৯৫ ভোট, মুরাদ হোসেন ৫৬১ ভোট ও সায়ীদ আব্দুল মালিক ৪৯১ ভোট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D