প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, হিল্ডা সি হেইনে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন। তিনি বলেন, মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপ দেশ মার্শাল দ্বীপপুঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম একটি। এই দ্বীপ দেশটির একদিকে ফিলিপিন্স এবং অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ।