ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬, ঘটনা তদন্তে ৫ কমিটি

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬, ঘটনা তদন্তে ৫ কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পৃথকভাবে এসব তদন্ত কমিটি গঠন করা হয়। রেল সূত্র জানায়, গঠিত পাঁচটি তদন্ত কমিটির মধ্যে বাংলা‌দেশ রেলও‌য়ের দুটি, রেলপথ মন্ত্রণাল‌য়ের একটি, সরকা‌রি রেলপ‌রিদর্শকের এক‌টি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি। সবগুলো কমিটিই দ্রুত তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম।