৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের (আজহার) মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি এক নম্বর ক্রমিকে ছিল।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে গত ১০ জুলাই এ আপিল মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন। এই আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি নুরুজ্জামান। চলতি বছরের ১৮ জুন জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে এটি ১০ম মামলা, যার আজকে রায় দেওয়া হলো।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। প্রসিকিউশনের আনা নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পাঁচটি এবং পরিকল্পনা-ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত হয় তার বিরুদ্ধে। এর মধ্যে মৃত্যুদণ্ডের রায় আসে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে অন্তত ১৪০০ লোককে হত্যার অপরাধে। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারির ২৮ তারিখে খালাস চেয়ে আপিল করেন এটিএম আজহার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D