৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
কারাগারে বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখা ও কথা বলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেছেন, দেশের কারাগারগুলোকে সংশোধনাগার করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি বিষয়টি জানান।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, আর বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন। সেই সঙ্গে বন্দিদের সঙ্গে করা হবে মানবিক আচরণ। তাদের জন্য ব্যবস্থা করা হবে কঠোর নিরাপত্তার। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এ জন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সেখানে সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।
বন্দিরদের জন্য কারা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে জানিয়ে আইজি প্রিজন আরও জানান, পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে ওই ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া সব বন্দিকে সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন ও প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় কমিটির সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ জানতে চান, কারাগারে এমন কোনো সাফল্য আছে কিনা- যা দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারে? এই প্রশ্নের জবাবে মহাপরিচালক জঙ্গি ও মাদকের বিষয়ে কারাগারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তার সফলতা তুলে ধরেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D