৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে এসে ‘বাহাদুরি’ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে পরারষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পরারষ্ট্রমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি এবং এক বিএসএফ সদস্যের নিহতের ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয়। এই ঘটনার জন্য বিএসএফই দায়ী।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে জানতে চাইলে আবদুল মোমেন বলেন, এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।
গত দশ বছরে ৩০০-এর বেশি বাংলাদেশি মারা গেছে বিএসএফের গুলিতে, এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দুঃখ করেছি। কিন্তু গতবছর মাত্র তিনজনকে মেরে ফেলেছে৷
একজনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনো মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো পণ্ডিতও আমাদের আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাঁটতে পারে।
প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের উষ্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং তা অর্জন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অর্থনৈতিক কূটনীতি জোরদারে জার্মানিসহ চারটি ইউরোপিয়ান দেশ সফরে রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D