৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯
আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি লাভ করবেন এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী এই উপাধি খারিজ করতে যেয়ে ধরা খেয়েছে সরকার। খালেদা জিয়া কোনো ধরনের আপস, সরকারের সাথে সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দায়িত্ববোধ থাকার কারণে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আমরা করছি, ভবিষ্যতেও করব।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জিয়াউর রহমান জাতীয়তাবাদী শক্তি একত্রিত করেছিলেন, দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, যার দেশপ্রেম নেই, সে তো দেশের কিছু হলে প্রতিবাদ করতে পারবে না। দেশপ্রেমিকদের সমবেত করার জন্যই জিয়াউর রহমান মাঠে মাঠে ঘুরেছেন। আজ দেশাত্মবোধের অভাব। দেশপ্রেমিক লোক আছে, জনগণ আছে। কিন্তু দেশপ্রেমিক রাজনৈতিক নেতা নেই।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রতিদিন কত মামলার রায় হয় কিন্তু খালেদা জিয়ার মামলার রায় হয় না। আদালত বিব্রতবোধ করেন। আজ যারা ক্ষমতার অপব্যবহার করছেন তারা একদিন এর পরিণতি ভোগ করবেন।
দেশের সর্বস্তরে দুর্নীতির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, যে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিকে লালন করেন, প্রশ্রয় দেন। সেই দেশে ছোটখাটো দুই-একটা টোকাই ধরে কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করা যেতে পারে। প্রকৃত অর্থে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা যায় না।
জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D