৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়েছে। ফলে চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় যাবেন মির্জা ফখরুল। সেখানে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দিবেন তিনি। ফখরুল ইসলাম আলমগীর এ সংস্থাটির ভাইস চেয়ারম্যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D