৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
দেশের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে কে দলের, কে কী বা কে আমার আত্মীয়-পরিবার এসব আমি দেখতে চাই না; অভিযান অব্যাহত থাকবেই বলে দৃঢ় মনোভাব জানিয়েছেন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দৃঢ়তা প্রকাশ করেন। বুধবার (০২ অক্টোবর) ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারের ভিডিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আমরা জঙ্গিবাদ দমন করেছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কারণ, আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকের সঙ্গে সঙ্গে যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান না চালানো হয় তাহলে সমাজে একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হবে।
দেশের উন্নয়নের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে উন্নয়নের প্রকল্প তৈরি করি। আমরা যে পরিমাণ অর্থ বরাদ্দ করি তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ আরও উন্নত হবে, আরও এগিয়ে যাবে। সমাজের বৈষম্যটাও দূর হবে।
এখানে (দুর্নীতিবিরোধী অভিযান) আমার দলের কে কী, সেটা আমি দেখতে চাই না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি বলেন, আমার আত্মীয়-পরিবার দেখতে চাই না, বিত্তশালী কেউ আছে কি-না -এটা আমি দেখতে চাই না। অনিয়ম যেখানে আছে, দুর্নীতি যেখানে আছে বা আমাদের দেশকে ফাঁকি দিয়ে যারা কিছু করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেই।
দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হ্যাঁ, আমি জানি এটা খুব রিস্কি, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা (অবৈধ সম্পদ অর্জন) অসুস্থ প্রতিযোগিতা। এটা মুষ্টিমেয় কিছু লোক করে যাচ্ছে। এটা সাধারণ মানুষ করে না, কিন্তু এর প্রভাবটা চলে যাচ্ছে বিভিন্ন পর্যায়। সেখান থেকে দেশটাকে তো রক্ষা করতে হবে।
মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। আমাদের জীবনেও এ ধরনের ঘটনা ঘটেছিল। সমস্যাটা প্রায় তৃতীয় বর্ষে পদার্পণ করছে। আমরা মিয়ানমারের সাথে আলোচনা এবং একটি চুক্তিও করেছি যে, তারা তাদের নাগরিকদের ফেরত নেবে। কিন্তু ফেরত নেওয়ার সময় আর ফেরত নেয়া হচ্ছে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D