৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ফেসবুকে পোস্ট একাদশ জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করার অভিযোগ করা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) হুইপ শামসুল হক চৌধুরী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এই মামলা করেন। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজমকে তদন্ত করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
হুইপের আইনজীবী হায়দার তানভীর বলেন, ইন্সপেক্টর মাহমুদ সাইফুল আমিন গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন এমন পোস্ট দেন। এতে হুইপের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করা হয়েছে। আদালত পুলিশের কাউন্টার টেরোরিজমকে বিষয়টি তদন্ত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শকের পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে মাহমুদ সাইফুল আমিনকে বরখাস্ত করা হয়।
চিঠিতে বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করা তথা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক ঢাকার উত্তরা ১৩ এপিবিএনে কর্মরত সাইফুল আমিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
প্রসঙ্গত, পুলিশ পরিদর্শক সাইফুল আমিন এক সময় চট্টগ্রামের হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানাসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D