৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূইয়ার বাড়ি থেকে কোটি টাকাসহ ৭২০ ভরি স্বর্ণ ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে র্যাব।
এ বিষয়ে র্যাব-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম শাফিউল্লাহ বুলবুল বলেন, তাদের দুইজনের বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ৫ লাখ টাকা, ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুটি স্নাইপার রাইফেল এবং দুটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এনামুল হক ও রুপন ভূইয়া তারা দুইজনই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D