২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : অবশেষে জামিনে মুক্তি পেলেন সিলেটের ৬৩ মামলার ভুল আসামি ব্যাংকার আবদুর রাজ্জাক। শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
শিবির নেতা আবদুর রাজ্জাকের নামে দায়ের করা মামলায় ছয় মাসের বেশি সময় কারাগারে ছিলেন ব্যাংকার রাজ্জাক। গত ডিসেম্বরে গ্রেফতারের পর শিবির নেতার নামে দায়ের করা মামলায় ব্যাংকার রাজ্জাককে জড়ানো হয়।
কোনো অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অথচ শিবির নেতা রাজ্জাক বিদেশে পলাতক।
এ বিষয়ে জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, আমি কখনোই কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আমি কিছুই জানি না। জামিনে মুক্ত হওয়ার পর এখন আমি আতঙ্কে আছি। আর জামিনে মুক্ত হওয়া তো আর স্থায়ী কোনো সমাধান না। আমি চাই এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমাকে যেন মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ১২টায় ইসলামী ব্যাংকের হবিগঞ্জের নবীগঞ্জ শাখা থেকে গ্রেফতার করা হয় ব্যাংকার আবদুর রাজ্জাককে। তাকে গ্রেফতার করা হয় সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি পরিচয়ে।
গ্রেফতারের সময় বলা হয় তার নামে ৩৭টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে রাজ্জাকের পরিবার, গ্রামবাসী এবং সহপাঠীরা জানান, ব্যাংকার রাজ্জাক একজন নিরীহ প্রকৃতির লোক।
তিনি কখনোই শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কারা কী কারণে তাকে ফাঁসিয়েছে তার পরিবার এখনও বিষয়টি জানে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D