৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গতকাল বিকেলে সৌদি আরবে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) স্থানীয় সময় গতকাল বিকেল ৫টা ২৫ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বাসস
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন। তিনি সন্ধ্যায় মক্কার সাফা প্রাসাদে ওআইসি’র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি জাপান সফর শেষে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে টোকিও হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
সৌদি আরব ওআইসি’র এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। শেখ হাসিনা ১ জুন মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। ২ জুন সকালে প্রধানমন্ত্রী নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমান যোগে মদিনা রওয়ানা হবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে মদিনা থেকে জেদ্দা যাবেন। ৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে জেদ্দা ত্যাগ করবেন। তিনি ওইদিন বেলা ১টায় (ফিনল্যান্ড সময়) হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রী ৪ দেশ সফরের উদ্দেশে ২৮মে ঢাকা ত্যাগ করেন। তাঁর প্রথম গন্তব্য ছিলো জাপান। পরের গন্তব্য সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারত। ১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D