৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি যদি নিরাপত্তা বাহিনীর ওপর ভর করেই থাকেন তাহলে গুম-খুন চলতেই থাকবে। তাই তাদের ওপর ভর করে না থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। গুম-খুনের সঙ্গে জড়িতরা আপনার চারপাশেই ঘোরাফেরা করছে।
শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকনাম নামের একটি সংগঠনের উদ্যোগে ঈদের আগে সারা দেশে গুম হওয়াদের ফিরিয়ে দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী আপনার চেয়ে কেউ বেশি জানে না। তারপরেও মানুষদের এতো কষ্টে রেখেছেন কেন? দেশের এই গুমের সাথে যারা জড়িত তারা আপনার চারপাশে আছে, তাদেরকে খুঁজে বের করে সঠিক শাস্তি প্রদান করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, যারা দেশের ক্ষমতায় আছে তাদের বিবেক বলতে কিছু নেই। যদি বিবেক থাকতো তাহলে সাধারণ মানুষদের এভাবে গুম করে রাখতো না। স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী আপনার চেয়ে কেউ বেশি বুঝে না। তাহলে এগুলো হচ্ছে কেন? ঘুম হচ্ছে কেন? কিসের লাভে এসব হচ্ছে?
তিনি বলেন, খুনের চেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে গুম। তারপরও দেশে শত শত মানুষ গুম হয়ে গেছে। তাদের কোনও খোঁজ নেই।
রাষ্ট্রীয় মদদে দেশে জনসাধারণ গুম হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, গুম হওয়া পরিবারের ওপর অত্যাচার হয়রানি দেখে এটাই প্রমাণিত হয় রাষ্ট্রীয় মদদে এসব ঘুম হচ্ছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গুম হওয়া সাজেদুল হক সুমনের মা হাজেরা খাতুন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D