৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৯
২০ মে ২০১৯, সোমবার : সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর ইউনিয়নের হাজী আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী ও ৬ নং ওয়ার্ডের হানাপাড়া এলাকাবাসী মুরগীর খামারের বিষ্ঠার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিষ্ঠার দূর্গন্ধে অনেক ছাত্র-ছাত্রী স্কুলের মধ্যে অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রছাত্রীরা এজন্য স্কুলে অনুপস্থিত আছে বলে জানা গেছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেনা। এতে করে স্কুলের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী জানায়, নীতিমালা উপেক্ষা করে হানাপাড়া স্কুলের পাশে দেয়াল ঘেষা ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামারটি স্থাপন করেন বিয়ানীবাজার উপজেলার সামাদ নামের এক ব্যক্তি।
খামারে বর্তমান প্রায় ২ হাজার মুরগি রয়েছে। মুরগির বিষ্ঠার দূর্গন্ধের কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দূর্গন্ধে খামারের চারদিকের মানুষের বসবাস এবং স্কুলের ৩ শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীর লেখাপড়া দায় হয়ে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
অথচ নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণীসম্পদ অধিদপ্তরের রেজিষ্ট্রেশনভূক্ত হতে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমনস্থানে খামার স্থাপন করা যাবেনা।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারটি আশপাশের মুরগির বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। খামারের পাশে স্কুলের শ্রেণিকক্ষে তীব্র দূর্গন্ধ পাওয়া যাচ্ছে। পাশে রয়েছে হানাপাড়া’র অসংখ্য ঘরবাড়ি।
এ ব্যাপারে স্কুল ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D