৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯
তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আক্কাস মাতব্বর (৩৯), এনামুল হক তালুকদার (৪৬), আবদুর রাজ্জাক ভূইয়া (৩৪)।
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটকৃতরা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশি পাচারচক্রের সদস্য।
ক্ষুদে বার্তায় বলা হয়, পাঁচ থেকে ছয়টি সিন্ডিকেট ওই ঘটনার শিকার হওয়া বাংলাদেশিদের পাচার করেছিল। এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।
এর আগে মানবপাচারের এ ঘটনায় নোয়াখালীর তিন ভাই ও মাদারীপুরের দুজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
প্রসঙ্গত, গত ৯ মে, তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। দুটি নৌকায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন। অভিবাসীদের মধ্যে ১৩০ জনই ছিলেন বাংলাদেশি। একটি নৌকা নিরাপদে ইতালি পৌঁছালেও পথিমধ্যে আরেকটি নৌকা ৭০-৮০ জন যাত্রী নিয়ে সাগরে ডুবে যায়। ওই ঘটনার পর থেকে ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D