আ ন ম শফিক ও মুক্তিযোদ্ধা মানিকের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

আ ন ম শফিক ও মুক্তিযোদ্ধা মানিকের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

মাত্র ৮ ঘন্টার সফরে সিলেটে এসেই দলের অসুস্থ নেতাদের দেখতে তাদের বাসায় ছুটে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট এসে পৌঁছান। এরপর সকাল দশটায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষ করেই ড. মোমেন ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা আ ন ম শফিকুল হকের উপশরহস্থ বাসায়। এসময় মোমেন তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।

এরপর বেলা ১২টায় ড. মোমেন যান বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাসায়। অসুস্থ মানিক মিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন তিনি।
অসুস্থ নেতাদের বাসায় যাওয়ার সময় তার সাথে ছিলেন- সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুজাত আলী রফিক, জেলা পরিষদের সদস্য শামীম আহমদ প্রমুখ।
দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট