৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৯
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে পদয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন সুলতানা কামাল।
জিডিতে আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ বিষয়ে গণমাধ্যমে কিছু জানাতে অনীহা প্রকাশ করেন সুলতানা কামাল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D