পাঠাও দুর্ঘটনায় প্রাণ গেল ভার্সিটি ছাত্রীর

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

পাঠাও দুর্ঘটনায় প্রাণ গেল ভার্সিটি ছাত্রীর

ফাহমিদা হক লাবণ্য

পাঠাও রাইড শেয়ার করে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফাহমিদা হক লাবণ্য (২১)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, ‌নিহত শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি এ ঘটনায় পাঠাও চালকও আহত হয়েছেন। তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট