১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
সিএনজি চালিত অটোরিক্সা চালকদের পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে ২৯ এপ্রিল সিলেটে কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রেখে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টে কার্যালয়ে আয়োজিত সভা থেকে এ কর্মবিরতী পালনের ঘোষণা দেওয়া হয়। একই সাথে কর্মবিরতি পালন করার জন্য সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিকগণকে আহবানও জানানো হয়েছে।
শ্রমিক নেতারা জানান, ‘সড়ক পরিবহন আইন ২০১৮ কে কেন্দ্র করে সারা দেশের নায় সিলেট বিভাগের পরিবহন শ্রমিকরা ও নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। সড়ক-মহাসড়কে চেকিং এর নামে পুলিশের অত্যাচার চরম পর্যায়ে।’
‘এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ এখনও দেশে কার্যকর হয়নি তারপরও দুর্ভাগ্যজনক ভাবে মৌলভীবাজারের শেরপুর নামক স্থানে ১টি দুর্ঘটনা মামলা ৩০৪ বি ধারায় রুজু না করে ৩০২ ধারায় রুজু করা হয়েছে। ফলশ্র“তিতে সিলেট বিভাগের পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এমতাবস্থায় ২৯শে এপ্রিল তারা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।’
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সভায় বিভিন্ন উপ-শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D