১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
পরিবহন জগতে জনপ্রিয় টাটা গাড়ির ক্রেতা সাধারণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং পরিবহন ব্যবসায়িরা যাতে আরো সহজে গাড়ি পেতে পারেন সেই লক্ষ্যে নিটল মটরস লিঃ ও সিলেটের জালালাবাদ মটরস এর যৌথ উদ্যোগে দিনব্যাপী টাটা গাড়ির গ্রান্ড মেলা আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন ফেঞ্চুগঞ্জ রোডের শিববাড়িতে সকাল সাড়ে ১০টা থেকে এই মেলা শুরু হবে। বেলা সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান দেশের শীর্ষ ¯হানীয় ব্যবসায়ী আব্দুল মাতলুব আহমাদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯িহত থাকবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট চেম্বার আব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ।
মেলায় ব্যবসায়ীসহ সবাইকে অংশ গ্রহণের জন্য জালালাবাদ মটরস’র চেয়ারম্যান ও সিলেট চেম্বরের পরিচালক এহতেশামুল হক চৌধুরী এবং নিটল মটরস লিমিটেডের ম্যানেজার মো. জাহাঙ্গীর আরম অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D