১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯
‘বাংলা নববর্ষ-১৪২৬’ উপলক্ষে সিলেটবাসী’সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বাংলা নববর্ষ ১৪২৬’ উপলক্ষে সিলেটবাসী’সহ দেশবাসীকে জানাই ‘শুভ বাংলা নববর্ষ’। যুগ যুগ ধরে পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। আর এই ধারা অব্যাহত রেখে দল-মত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্হান থেকে এগিয়ে আসতে হবে। নতুন বছরের প্রথম দিনে সবাই অতীতের সকল গ্লানি মুছে নতুনত্বের প্রত্যয় ব্যক্ত করে সকল প্রতিহিংসাকে ভূলে গিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব,গণতন্ত্র,ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে সম্মিলিত প্রচেষ্টা হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার। শনিবার গনমাধ্যমে প্রেরিত জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতৃবৃন্দ সকলের সার্বিক কল্যাণ,সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’সহ সকল কারাবন্দী নেতাকর্মী এবং গুম হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D