সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি ফাতেমা’র দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি ফাতেমা’র দাফন সম্পন্ন

স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুবি ফাতেমা ইসলাম।

আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

স্বামী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহিদ তোফার কবরের পাশেই তাকে শায়িত করা হয়।

জানাজার নামাজে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রুবি ফাতেমা ইসলাম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট