১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট নগরীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মো. আজিজুর রহমান (৪৮) নগরীর কানিশাইল ১নং রোডের সাদিক মিয়ার কলনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
রােববার (৭ এপ্রিল) সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃত আজিজুর রহমানের গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ইনাতখানি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বরকত উল্লার ছেলে।
গ্রেফতারেরর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন- ধৃত আজিজুর রহমানকে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবদুস সামাদ (৩৫) নামের এক ব্যক্তিকে শনিবার রাত ৮টার দিকে সিলেট নগরীর হকার্স মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর ঘর থেকে নিয়ে এসে তার সাথে শারিরিক সম্পর্ক গড়ে তুলেন ধৃত আবদুস সামাদ। তিনি প্রতারণা ও ছলচাতুরি করে একাধিকবার ধর্ষণ করে ওই গৃহবধুকে।
সর্বশেষ গত ৯ জানুয়ারী ঐ গৃহবধুকে আবদুস সামাদ তার বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে তার আত্মীয়স্বজন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। এর প্রেক্ষিতে গোয়াইনঘাট থানার এসআই মিয়া মোঃ নাছির আহম্মেদ লম্পট আবদুস সামাদের বাড়ি থেকে ধর্ষিতা গৃহবধুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন।
এঘটনায় ধৃত আবদুস সামাদসহ ৪জনকে আসামী করে গত ৪ ফেব্রয়ারি থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। (মামলা নং-০৬)
মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন আবদুস সামাদ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৮টায় সিলেট নগরীর বন্দর বাজার হকার্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, গৃহবধুর ধর্ষণের সাথে জড়িত লম্পট আবদুস সামাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে সিলেট নগরীর বন্দর বাজার হকার্স মার্কেট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D